দাদাগিরি ও দিদি নম্বর ওয়ানের স্টুডিওতে আগুন

ডেস্ক, রাজনীতি ডটকম
মেকআপ ভ্যানে আগুন। ছবি: সংগৃহীত

কলকাতার রাজারহাটের ডিআরআর স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এই তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমটি জানায়, সোমবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। স্টুডিওর মেকআপ ভ্যানের এসি থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই স্টুডিওতে ভারতীয় টেলিভিশন জি বাংলার ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ১’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের শুটিং হয়।

স্টুডিওটিতে সোমবার অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় জি বাংলার নতুন শো ‘সারেগামাপা লিজেন্ডস’-এর শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে।

প্রথমে মেইন স্টুডিওর সামনে দাঁড়িয়ে থাকা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানেও ছড়িয়ে যায়। পাশের একটি টিনের শেডেও আগুনের আঁচ যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্কের সৃষ্টি হয়। স্টুডিওতে থাকা লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে কয়েকজন পাশের পুকুরে থাকা পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দমকলের গাড়ি দেরিতে আসায় সেখানে বিক্ষোভ দেখানো হয়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আর আগুন লাগার এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৪ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৪ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

১৪ ঘণ্টা আগে