ডিএমপির ৪ ডিসি রদবদল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডিএমপির লোগো

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর চার গুরুত্বপূর্ণ বিভাগের ডিসি পদে পরিবর্তন এনেছে। রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) এম তানভীর আহমেদকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকারকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মো. মইনুল হককে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে জানায় ডিএমপি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

র‍্যাব বিলুপ্তির বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন কিংবা বাহিনী বিলুপ্তির বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৯ ঘণ্টা আগে

ঈদের পরে সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাসউদ

ঈদের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

১০ ঘণ্টা আগে

পুরস্কার নিলেও অর্থ নেবেন না, নীতিমালার সংস্কার চাইলেন মোহন রায়হান

সংবাদ সম্মেলনে মোহন রায়হান বলেছেন, তিনি পুরস্কারটি গ্রহণ করলেও এর অর্থ গ্রহণ করবেন না। পুরস্কারের অর্থ তিনি সামর্থ্যহীন কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীদের কল্যাণে প্রদান করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নীতিমালারও আমূল সংস্কার দাবি করেছেন।

১১ ঘণ্টা আগে