জবি শিক্ষককে হত্যার হুমকি: গ্রেপ্তার মাহিম কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাইসুল ইসলামকে হত্যার হুমকি ও তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এহসানুর হক মাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ মাহিমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামের বাড়ির সামনে (কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর সড়ক-২ এলাকায়) দীর্ঘদিন ধরে আড্ডাবাজি ও মাদক সেবন করে আসছিলেন মাহিম। বিষয়টি নিয়ে নিষেধ করলে তিনি বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি দেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে রাইসুল ইসলামের বাবা নজরুল ইসলাম আড্ডা দিতে নিষেধ করলে মাহিম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তার চোখের নিচে রক্তাক্ত জখম হন। নজরুলের পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা কৌশলে নিয়ে যান। এ সময় চিৎকার শুনে এগিয়ে গেলে রাইসুলকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মাহিম পালিয়ে যান। এ ঘটনায় রাইসুল ইসলাম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৪ দিনের রিমান্ডে

শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১২ ঘণ্টা আগে

ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে পোর্ট লুইসে পররাষ্ট্রমন্ত্রী

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ে ঢাকা এই প্ল্যাটফর্ম কাজে লাগাতে চায়।

১২ ঘণ্টা আগে

সংসদে 'জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন' বিল পাশ

মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ বিল উত্থাপন করেন। এ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন- ২০

১২ ঘণ্টা আগে

সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল পাশ

গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদিত হয়।

১৩ ঘণ্টা আগে