মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কয়ার: হাসনাতকে স্পিকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে।’

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ রুলিং দেন।

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী নিয়ে আলোচনার সময় সংসদ উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার এই মন্তব্য করেন। 

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘স্পিকার বলেন, আমি এর আগের ছয়টি সংসদ দেখেছি। এবারের মতো সুন্দর ও সহযোগিতামূলক পরিবেশ আগে কোনো সংসদে ছিল না। ৯০টি বিল পাসের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছে, তা সংসদীয় ইতিহাসে বিরল। অতীতের সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে অত্যন্ত তীর্যক ও অশ্লীল বাক্য বিনিময় হতো, সেই তুলনায় বর্তমান সংসদের শুরুটা অনেক ভালো।

স্পিকার আরও বলেন, ‘আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, আপনাদের যে আপত্তি, সেটারও একটা রেমিডি আছে। আমি মনে করি, বিষয়টি নিয়ে এতো অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আইনমন্ত্রী যে কথাটি বলেছেন সংসদে মৌখিক কথাবার্তার সুযোগ খুবই কম। আপনারা নোটিশ দেবেন, আমরা সেই নোটিশের ওপর সিদ্ধান্ত দেব (উইল অ্যাডজুডিকেট অন দ্য নোটিসেস)। আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, সেটা পুনর্বিবেচনা করা যাতে পারে। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনতে পারেন, যা নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।’

স্পিকার বলেন, ‘আমরা সংসদের পরিবেশটা একটু ভালো রাখি। একটি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। জুলাই অভ্যুত্থানের পর এই সংসদের চমৎকার সূচনা হয়েছে। বিরোধী দলে ৭৭-৭৮ জন সদস্য থাকা একটি বিরাট ব্যাপার। স্পিরিট অব কো-অপারেশন নিয়ে আমরা সামনে এগুতে চাই।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন মামলায় গ্রেপ্তার রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস, জামিন নামঞ্জুর

ঢাকার আরেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হরিদাসের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী বাসুদেব গুহ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।

৮ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ, ম্যানেজিং কমিটি নয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে যাচ্ছে না। আগের মতোই পরীক্ষা নিয়ে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া এবং সেই সনদের ভিত্তিতে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরেরও আমন্ত্রণ পেয়েছেন তিনি।

৮ ঘণ্টা আগে

ড্রোনে আরও কার্যকর হবে সীমান্ত নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৯ ঘণ্টা আগে
Advertisement