জিম্মি জাহাজে ছিল ৬৫ দস্যু, যাওয়ার সময় দিয়েছে চিঠি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুক্ত হওয়ার আগে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহতে সর্বশেষ অবস্থান করছিল ৬৫ জন সোমালিয়ান জলদস্যু। মুক্তিপণ পাওয়ার পর এই দস্যুরা গভীর রাতে ৯টি বোটে জাহাজ ছেড়ে চলে যায়। এর আগে অবশ্য তাদের দলনেতা সোমালিয়ার ভাষায় লেখা একটি চিঠি জাহাজটির মালিকপক্ষকে দেয়। মূলত ওই চিঠিটা অনেকটা অনাপত্তি সনদের (এনওসি) মতো।

সেই চিঠিতে কী লেখা ছিল সেটিও জানিয়েছেন এমভি আবদুল্লাহর মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।

তিনি বলেন, ‘মুক্ত হওয়ার পর জাহাজটি আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়েছে। তবে সোমালিয়ার উপকূল ছেড়ে আসতে অন্তত তিনদিন সময় লাগতে পারে। দস্যুদের দলনেতা সোমালিয়ার ভাষায় যে চিঠি দিয়েছে সেটিতে মূলত দুবাই পৌঁছা পর্যন্ত আর কোনো দস্যুগ্রুপ জাহাজটিকে আক্রমণ করবে না সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। লিখেছে, ‘আপনারা সেফটি চলে যেতে পারবেন। দুবাই পর্যন্ত আর কোনো অ্যাটাকের শিকার হবেন না।’

মুক্তিপণের অর্থ বুঝিয়ে নেওয়ার পর সোমালিয়ার সময় শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টা ৮ মিনিট) জাহাজটি থেকে নেমে যায় দস্যুরা। এর প্রায় ৮ ঘণ্টা আগে ছোট উড়োজাহাজে করে তাদের চাহিদা অনুযায়ী ডলার ভর্তি তিনটি ব্যাগে সাগরে ফেলা হয়। সেই ব্যাগগুলো পানি থেকে সংগ্রহ করে আগে থেকেই সেখানে দুটি স্পিড বোটে অবস্থান করে দস্যুরা।

মুক্তিপণের অঙ্ক বুঝে পাওয়ার পর কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিমের সঙ্গে কথা বলে দস্যুদের দলনেতা।

সর্বশেষ কী কথা হয়েছিল তা জানতে চাইলে মেহেরুল করিম বলেন, ‘ও আমাকে বলল অল দ্য বেস্ট। আমিও বললাম আল্লাহ হাফেজ। আর বললাম তোমরা যত তাড়াতাড়ি জাহাজ থেকে নেমে পড়বা, তত দ্রুত নাবিকেরা ফিরতে পারবে।’

অবশ্য এরপরও প্রায় ৮ ঘণ্টা জাহাজে ছিল নাবিকেরা। গভীর রাতেই তারা জাহাজ ছেড়ে চলে যায়। ধারণা করা হচ্ছে, জলে-স্থলে নজরদারি এড়াতেই জাহাজ ছেড়ে যাওয়ার উপযুক্ত সময় হিসেবে গভীর রাতকে বেছে নেয়। কেননা মুক্তিপণের অর্থ পরিশোধের সময় জিম্মি জাহাজটির অদূরে ছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ। আবার স্থলভাগে ছিল সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশেরও টহল ছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

৩ ঘণ্টা আগে

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

৪ ঘণ্টা আগে