ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফেসবুকে অভিমানী পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর সঞ্জয় বাড়াইক (২৮) নামের ওই শিক্ষার্থী মারা যান।
আজ সোমবার (১৪ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, নিহত শিক্ষার্থীর নাম সঞ্জয় বাড়াইক (২৮)। ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ। তিনি বলেন, সোমবার ভোরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাসুদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফরা সঞ্জয়কে হাসপাতালে নিয়ে আসেন। ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জগন্নাথ হলের এক কর্মচারী জানান, ভোরে এক দারোয়ান তাকে ফোন করে জানান, জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে একজন শিক্ষার্থী পড়ে আছে। পরে তিনি সেখানে গিয়ে আরও কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ওই কর্মচারী আরও বলেন, হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সঞ্জয় ভবন থেকে নিচে পড়ে গেছেন। তবে তিনি কীভাবে পড়েছেন কিংবা লাফ দিয়েছেন কি না, সেটি স্পষ্ট নয়।
এদিকে, এ ঘটনার আনুমানিক পাঁচ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সঞ্জয়।
তিনি লেখেন, 'আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার। আমি ক্ষমা চাচ্ছি।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৮ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৯ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১০ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১০ ঘণ্টা আগে