প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব চত্বরে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এ একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এনসিসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন, রানার-আপ হয়েছেন প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আরটিভির সাংবাদিক মো. মোমিন হোসেন। তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জুনায়েদ শিশির।জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব চত্বরে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এ একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এনসিসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন, রানার-আপ হয়েছেন প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আরটিভির সাংবাদিক মো. মোমিন হোসেন। তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জুনায়েদ শিশির।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি ইমরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
ইমরুল হাসান বলেন, 'জাতীয় প্রেস ক্লাবের এই আয়োজন দেখে আমি অভিভূত। আমি আশা করি, প্রতিনিয়ত এ ধরনের আয়োজন করা হবে। আগামীতে ফুটবল নিয়ে কোনো আয়োজন করা হলে আমরা পাশে থাকব।'
এ সময় জাতীয় প্রেস ক্লাবে একটি টেবিল টেনিস বোর্ড উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সভাপতির বক্তব্যে কবি হাসান হাফিজ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'বিজয়ীদের অভিনন্দন। যারা জয়ী হতে পারেনি তারা আরও বেশি অনুশীলন করবেন এবং আগামীতে বিজয়ী হবেন বলে আশা করি।' সুন্দর আয়োজনের জন্য ক্রীড়া উপকমিটিকে ধন্যবাদ জানান তিনি।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রেস ক্লাবের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালে আকন অনুভূতি জানিয়ে বলেন, 'বিগত ফ্যাসিস্ট আমলে আমরা এ ধরনের আয়োজনে অংশ নিতে পারিনি। এমন আয়োজন আমরা বারবার চাই। আগামীতে এধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।'
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের ক্রীড়া উপকমিটির সদস্য শিরিন সুলতানা, নাসির আল মামুন, পরাগ আরমান, তারিফ রহমান, আনোয়ার উদ্দিন, মফিজুর রহমান খান বাবু, ডিএম আমিরুল ইসলাম অমর, মেহেদী হাসান পলাশ, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ মজুমদার, ইমামুল হক শামীমসহ অন্যরা।
তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে একক ও দ্বৈত বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ নেন। টুর্নামেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন দীন ইসলাম।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
২১ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১ দিন আগে