ডেস্ক, রাজনীতি ডটকম

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির (৩২) মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা।
এর আগে, গত রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। ঘটনার পর রাতেই ২০ সদস্যের একটি উদ্ধারকারী দল ম্যানহোলে অভিযান শুরু করে।
স্থানীয়রা জানান, টঙ্গীর হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ম্যানহোলটি দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন অবস্থায় ছিল। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
তারা অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও সড়ক বিভাগের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট এবং টানা বৃষ্টির কারণে সেটি পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। দ্বিতীয় দিন সিটি করপোরেশনের সহায়তায় আশপাশের ড্রেনের ঢাকনা খুলে অনুসন্ধান চালানো হয়। তৃতীয় দিনে তাসনিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে তার একজোড়া জুতা পাওয়া গেছে।
গতকাল সোমবার (২৮ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান বলেন, 'এ সড়কটি সিটি করপোরেশনের আওতায় নয়। এটি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে। তবে মানবিক বিবেচনায় সিটি করপোরেশন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল দিয়ে উদ্ধার কাজে সহায়তা করছে।
এদিকে, এ ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের সচিবকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।
৪ ঘণ্টা আগে
আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ
৪ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্
৪ ঘণ্টা আগে
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।
৫ ঘণ্টা আগে