লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

বাসস
ছবি: সংগৃহীত

লিবিয়াস্থ (ত্রিপলী) বাংলাদেশ দূতাবাসে আজ আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে।

ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং ত্রিপলীস্থ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল্লাহ আল মামুন ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তিনি ই-পাসপোর্টে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও এর বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন। এরপর বিশেষ অতিথি মো. জসিম উদদীন (যুগ্ম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ই-পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের নিরাপদ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ বলেন, লিবিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে প্রবাসীরা ই-পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্টের জন্য দীর্ঘ প্রতীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন। আজ থেকে সেই অধ্যায়ের অবসান ঘটছে। এখন থেকে দূতাবাসেই ই-পাসপোর্টের আবেদন, তথ্য সংগ্রহ ও বিতরণ সম্পন্ন হবে, যা প্রবাসীদের জীবনযাত্রাকে আরও সহজ ও নিরাপদ করবে। আজকের ই-পাসপোর্ট উদ্বোধনীর এই অনুষ্ঠান প্রমাণ করে যে, বাংলাদেশ দূরে অবস্থিত হলেও রাষ্ট্রের সেবা কখনও প্রবাসীদের থেকে দূরে থাকে না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীগণ দীর্ঘদিন পর লিবিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোস প্রকাশ করেন। এ সময় তারা জানান, এই সেবার মাধ্যমে প্রবাসীদের ভোগান্তি লাঘব হবে এবং তাদের আইনগত সুরক্ষা আরও সুদৃঢ় হবে। লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছে এ আধুনিক পাসপোর্ট সেবা পৌঁছে দিতে সরকারের এ উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানান।

৭১তম মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবার উদ্বোধনের মাধ্যমে লিবিয়া ও দূতাবাসের আওতাভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে আরও উন্নত, দ্রুত ও নিরাপদ কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতা নিয়ে রায় ৯ জুলাই

আইনজীবীরা জানান, খেলাপি ঋণ থাকার অভিযোগে নির্বাচন কমিশন ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার। হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।

১৭ ঘণ্টা আগে

মেডআইর সঙ্গে সমঝোতা, ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন ডিআরইউ সদস্যরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মেডআই বাংলাদেশ লিমিটেড (মেডআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে ডিআরইউর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা ঘরে বসেই মেডআই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

১৮ ঘণ্টা আগে

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজারের বেশি পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষার প্রথম দিনেই ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফরম পূরণ করেও এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। সংখ্যার হিসাবে এটি গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

১৮ ঘণ্টা আগে

কালেমা খচিত পতাকা ঘিরে রাজনৈতিক অপব্যবহার কাম্য নয়: ধর্মমন্ত্রী

কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

১৯ ঘণ্টা আগে