মিরপুরের পরিত্যক্ত মার্কেটে থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর প্যারিস রোডের একটি পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুমন, যিনি গত ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওই মার্কেটের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত দুই দিন আগে মাথায় গুরুতর আঘাত ও শরীরের বিভিন্ন অংশে জখম করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুরের প্যারিস রোডে অবস্থিত সিটি করপোরেশনের ওই ছয়তলা মার্কেটটি এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার গভীর রাতে মার্কেটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ভেতরে ঢুকে নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়। যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুর এলাকার একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। চলতি মাসের ১২ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান জানান, সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তারা জানান, সুমনের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল বলে তারা জানেন না।

পরিবারের এক সদস্য বলেন, নিখোঁজ হওয়ার রাতে পরিবারের লোকজন বারবার ফোন করলেও সুমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভোররাতে তার ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সুমন ছিলেন শান্ত স্বভাবের ও নিরীহ মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই মার্কেটটিতে আগেও একাধিকবার অপরাধ ও হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় প্রতি বছরই সেখানে এমন ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই মার্কেট সংস্কার বা সম্পূর্ণ ভেঙে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে

২ ঘণ্টা আগে

নেপালে ভয়াবহ বন্যার ৭ দিন পর ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

পিএসসির নতুন ‘সভাপতি’ অধ্যাপক নাজমুজ্জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।

১৫ ঘণ্টা আগে

ঘুস-অনুপস্থিতি-পলাতক— ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের বিভিন্ন পদমর্যাদার সাত কর্মকর্তাকে অপসারণ ও বরখাস্ত করেছে সরকার। ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

১৬ ঘণ্টা আগে
Advertisement