কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অমানুষিক নির্যাতনের পর ছয় বছরের একটি শিশুকে হত্যার অভিযোগে শিশুটির চাচাতো ভাই রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক রাসেল মিয়া একই গ্রামের রবি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাসেল খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে বের করে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তার চিৎকার থামাতে রাসেল গলা চেপে ধরে তাকে হত্যা করেন।
পরে মরদেহ গুম করতে শিশুটির হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশেই থাকা একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেন তিনি।
শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অভিযুক্ত রাসেলও তাদের সঙ্গে শিশুটিকে খোঁজার ভান করেন এবং এলাকায় মাইকিং করার পরামর্শ দেন। তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে একপর্যায়ে রাসেল হত্যার কথা স্বীকার করেন। এরপর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
এ বিষয়ে ওসি মো. হাসান জামিল বলেন, শিশুটি হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত শিশুটির দাদি ও পরিবারের সদস্যরা জানান, তাদের সঙ্গে অভিযুক্তের কোনো পারিবারিক বিরোধ ছিল না। তারা এই নির্মম হত্যাকাণ্ডের জন্য দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৩ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১৪ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১৪ ঘণ্টা আগে