বারিধারায় গির্জায় ডাকাতি: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মে ২০২৬, ১৮: ০২
ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় ডি ম্যাজেন্ড গির্জায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। গত মঙ্গলবার রাতের ওই ঘটনার পর রাজধানী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ভাটারা থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।

গ্রেপ্তার তিনজন হলেন আবুল হোসেন রতন হাবু (৩৬), মোহাম্মদ নিজাম উদ্দিন মিজান (৩৭), আক্তার হোসেন মনা মনির (৩৮)। এ সময় তাদের কাছ থেকে গির্জায় লুট করা নগদ ২ লাখ ৪৮ হাজার টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্রসহ কাগজপত্র এবং লোহার একটি অত্যাধুনিক রড উদ্ধার করা হয়।

এম তানভীর আহমেদ বলেন, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মাস্ক পরা অজ্ঞাত দুই দুষ্কৃতকারী বারিধারার ডি ম্যাজেন্ড গির্জার কম্পাউন্ডের দেয়াল টপকে ভেতরে ঢোকে। প্রথমে তারা গির্জার স্টাফদের কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে। পরে তারা গির্জার পরিচালকের অফিস কক্ষের গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর পরিচালকের হাত, পা ও মুখ বেঁধে আলমারি থেকে আড়াই লাখ টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ লুট করে। এ সময় অজ্ঞাত আরও একজন দুষ্কৃতকারীর সহযোগিতায় দেয়াল টপকে রিকশা নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ।

ডিসি এম তানভীর আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে একটি রিকশার সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখা যায়। ভিডিও ফুটেজ দেখে আক্তার হোসেন মনা নামে ওই রিকশার চালককে শনাক্ত করা হয়। পরে রাজধানীর মুগদা এলাকা থেকে আক্তার হোসেন মনা মনিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত রিকশা ও এক লাখ টাকা উদ্ধার করা হয়। মনিরের দেওয়া তথ্যে লক্ষ্মীপুরের রামগতির চরাঞ্চল থেকে মোহাম্মদ নিজাম মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। মনা ও মিজানের কাছ থেকে পাওয়া তথ্যে ঘটনার মূল পরিকল্পনাকারী আবুল হোসেন রতন হাবুকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় রতনের কাছ থেকে আরও এক লাখ টাকা, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

এম তানভীর আহমেদ আরও বলেন, রতনের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেতসহ বিভিন্ন থানায় আটটি এবং মিজানের বিরুদ্ধে কুমিল্লার লালমাই থানায় একটি এবং মনিরের বিরুদ্ধে সিএমপির হালিশহর থানায় একটি মামলা রয়েছে। তারা তিনজনই মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত। মূলত মাদক ও অনলাইন জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা রাজধানীসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানান ডিসি তানভীর।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এপ্রিলে ‘মব’ সহিংসতায় ২১ প্রাণহানি, আহত ৪৯: এমএসএফ

এমএসএফের তথ্য বলছে, আগের মাস মার্চে এমন ৩৬টি ঘটনায় ১৯ জন নিহত ও ৩১ জন আহত হয়েছিলেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে গণপিটুনিতে ১৮ জন, জানুয়ারিতে ২১ জন ও গত বছরের ডিসেম্বরে ১০ জন নিহত হন।

৫ ঘণ্টা আগে

সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সমন্বয় কমিটি, নেতৃত্বে প্রধানমন্ত্রী

সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জাতীয় সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধান সমন্বয়ক পদে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল

৭ ঘণ্টা আগে

আজ মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকারের দিন

‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে এ বছর পালন করা হচ্ছে মে দিবস। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে আজ জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। এ দিনটিকে মে দিবসের পাশাপাশি ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ হিসেবেও পালন করে থাকে বাংলাদেশ

৮ ঘণ্টা আগে

শেষ হলো ত্রয়োদশের প্রথম অধিবেশন, ৯৪ বিল পাস

বিধি অনুযায়ী সংসদ না থাকা অবস্থায় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধিবেশনে উত্থাপন করা হয়। ৯১টি বিলের মাধ্যমে এর মধ্যে ১১০টি অধ্যাদেশ অনুমোদন পেয়েছে, সাতটি বাতিল হয়েছে। বাকি ১৬টি উত্থাপন না করায় কার্যকারিতা হারিয়েছে। সব মিলিয়ে অধিবেশনে পাস হয়েছে মোট ৯৪টি বিল।

১৬ ঘণ্টা আগে