এপ্রিলে ‘মব’ সহিংসতায় ২১ প্রাণহানি, আহত ৪৯: এমএসএফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মব সহিংসতা। প্রতীকী ছবি

চলতি বছরের এপ্রিল মাসে সারা দেশে ‘মব’ সহিংসতা ও গণপিটুনির অন্তত ৪৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২১ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এমএসএফ বলছে, গণপিটুনি ও মব সহিংসতার বিস্তার আইনের শাসনের দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরে। গণপিটুনি বা মব সন্ত্রাসের এসব ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এমএসএফের তথ্য বলছে, আগের মাস মার্চে এমন ৩৬টি ঘটনায় ১৯ জন নিহত ও ৩১ জন আহত হয়েছিলেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে গণপিটুনিতে ১৮ জন, জানুয়ারিতে ২১ জন ও গত বছরের ডিসেম্বরে ১০ জন নিহত হন।

প্রতিবেদনে গত ১১ এপ্রিল কুষ্টিয়ায় পির আবদুর রহমান ওরফে শামীম আল-জাহাঙ্গীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এপ্রিলে গণপিটুনির শিকার ৩০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদনে উঠে এসেছে, গণপিটুনিতে নিহতের মধ্যে তিনজনকে হত্যার অভিযোগে, সাতজনকে চুরির অভিযোগে, সাতজনকে বাগ্‌বিতণ্ডার জেরে, দুজনকে ডাকাতির অভিযোগে, একজনকে কটূক্তির অভিযোগে ও একজনকে জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়।

এ ছাড়া ১৭ জনকে চুরির অভিযোগে, একজনকে ছিনতাইয়ের অভিযোগে, একজনকে হত্যার অভিযোগে, দুজনকে বাগ্‌বিতণ্ডার জেরে, দুজনকে মাদক চোরাকারবারের অভিযোগ তুলে, সাতজনকে জমি সংক্রান্ত কারণে, ৯ জনকে ধর্ষণচেষ্টা বা নিপীড়নের অভিযোগে, একজনকে রাজনৈতিক কারণে, দুজনকে পরকীয়ার জেরে এবং লেনদেন-প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে আটজনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়।

এমএসএফ মনে করে, আইন অবজ্ঞা করে গণপিটুনি দিয়ে হত্যা করা অবশ্যই ফৌজদারি অপরাধ যা বিচারবর্হিভূত হত্যাকাণ্ড হিসেবেই গণ্য করা হয়ে থাকে।

নারী ও শিশু নির্যাতন বেড়েছে

মার্চের তুলনায় এপ্রিলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। এপ্রিলে অন্তত ৩১২টি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা আগের মাস মার্চে ছিল ২৮৯টি। এসব ঘটনার মধ্যে ৫৪টি ধর্ষণ ও ১৪টি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮৯ জন নারী ও শিশু, যা মার্চে ছিল ৭৩ জন।

রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ও আহতের সংখ্যা মার্চের তুলনায় এপ্রিলে কমেছে। এপ্রিলে তিনজন নিহত ও ৩০৩ জন আহত হয়েছেন, যেখানে মার্চে এ সংখ্যা ছিল যথাক্রমে ১৪ জন ও ৩৯০ জন।

এর বাইরে এপ্রিলে কারা হেফাজতে ছয়জনের মৃত্যু হয়েছে, আগের মাসে যা ছিল ১১ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

৮ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

৯ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

১০ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

১০ ঘণ্টা আগে