ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
নিহত সাহিল ফারাবি আয়ান (১৪) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল রোববার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।
বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত শুধু জাতীয় বার্নেই ১৮ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, গতকাল (রোববার) রাত ৯টায় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ ঘটনায় মরদেহ ও মরদেহের খণ্ডিতাংশগুলোর ডিএনএ পরীক্ষার পর চূড়ান্তভাবে নিহতের সংখ্যা কমে ৩৩ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যে ১৫টি ‘বডিব্যাগ’ নেওয়া হয়েছিল, সেগুলো থেকে চূড়ান্তভাবে ১৪ জনের মরদেহ শনাক্ত হয়েছে। আগে সিএমএইচে ১৫ জন হিসাব করায় মোট সংখ্যা থেকে নিহত একজন কমবে।
এদিকে, উত্তরার লুবানা জেনারেল হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে একটি করে মরদেহ ছিল বলে তথ্য পেয়েছিল অধিদপ্তর। তবে ডিএনএ টেস্টে তারা দুজনও একই ব্যক্তি বলে চিহ্নিত হয়েছেন। এ কারণে নিহতের সংখ্যা আরও একজন কমেছে।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৩ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৪ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৫ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৬ ঘণ্টা আগে