বাড়ি-অফিসে এডিস মশার লার্ভা মিললে জেল-জরিমানা: মেয়র আতিকুল

ডেস্ক, রাজনীতি ডটকম

যে-সব বাড়ি ও অফিসে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের জেল ও জরিমানা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম। এমনকি সরকারি অফিসে বা সিটি কর্পোরেশনের কোনো অফিসে যদি এডিস মশার লার্ভা পাওয়া যায়, সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর রূপনগর আবাসিক এলাকা, মিরপুর সেকশন ০৭, ২৩ নম্বর রোডে ডেঙ্গু প্রতিরোধে একযোগে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচার অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারি দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আগামী ২৭ এপ্রিল থেকে যে-সব বাড়িতে ও অফিসে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, তাদের জরিমানা করা হবে। ২২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই ৫ দিন জেল-জরিমান হবে না।

তিনি বলেন, মশা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী। কিন্তু অত্যন্ত হিংস্র। যার কামড়ে আমাদের মৃত্যু হচ্ছে। এই মৃত্যু ঠেকাতে হলে তিন দিনে একদিন জমা পানি ফেলে দিতে হবে। এলাকা পরিষ্কার করতে পারলে আমার জীবন বাঁচবে, আপনার জীবন বাঁচবে।

এ সময় মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে একযোগে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচার অভিযান চলবে বলেও জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। একই সঙ্গে এডিসের লার্ভা জন্মাতে পারে এমন পরিত্যক্ত দ্রব্যাদি কেনার ঘোষণা দেন তিনি।

এডিস মশা নিয়ন্ত্রণে পরিত্যক্ত দ্রব্যাদির মূল্যতালিকা তুলে ধরে মেয়র জানান, চিপসের প্যাকেট/সমজাতীয় প্যাকেট (প্রতি পিস) ১ টাকা, আইসক্রিমের কাপ, ডিসপসেবল গ্লাস/কাপ (প্রতি পিস) ১ টাকা, ডাবের খোসা (প্রতি পিস) ২ টাকা, কন্ডেন্স মিল্ক এর কৌটা (প্রতি পিস) ২ টাকা, মাটি/পাস্টিক/সিরামিক/মেলামাইন এর বাটি (প্রতি পিস) ৩ টাকা, অন্যান্য পরিত্যক্ত প্লাস্টিকের দ্রব্যাদি (প্রতি কেজি) ১০ টাকা, পরিত্যক্ত টায়ার (প্রতি পিস) ৫০ টাকা, পরিত্যক্ত পলিথিন (প্রতি কেজি) ১০ টাকা, পরিত্যক্ত স্যানিটারি ওয়্যার কমোড, বেসিন ইত্যাদি (প্রতি পিস) ১০০ টাকা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৪ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৪ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

১৪ ঘণ্টা আগে