লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য উৎসবের পুরস্কার বিতরণ

ডেস্ক, রাজনীতি ডটকম
লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪’-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বাংলা ভাষাভাষী শিশু-কিশোরদের মাঝে দেশাত্মবোধ জাগানো এবং বাংলা সংস্কৃতির শাশ্বত ধারা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে ‘লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪’-এর পুরস্কার ও সনদ বিতরণ করেছে ‘লন্ডন-বাংলা বইমেলা উদযাপন পর্ষদ’ ও ‘সৃষ্টি বিশ্বময়’।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজনে সভাপতিত্ব করেন লন্ডন-বাংলা বইমেলা পর্ষদের প্রধান গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আলফ্রেড খোকন। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক বাসুদেব ধর, অভিনেতা খায়রুল আলম সবুজ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল যাত্রা। স্বাগত বক্তব্য দেন ‘সৃষ্টি বিশ্বময়’-এর সম্পাদক অলক দাশগুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপশ্রী চক্রবর্তী ও সোয়াইব আহমদ।

Prize giving PR 2

সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪’-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

আলোচকরা বলেন, ’শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের শুধু শিক্ষায় নয়, সংস্কৃতির চর্চায়ও এগিয়ে রাখতে হবে। সাংস্কৃতিক অনুশীলন তাদের মানুষ হিসেবে গড়ে ওঠার পথে সহায়ক ভূমিকা রাখে।’ এ ধরনের আয়োজনে শিশুদের অংশগ্রহণ এবং তাদের সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ ভবিষ্যতের বাংলাদেশকে আরও আলোকিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেয় তিন শতাধিক শিশু-কিশোর। তাদের ৪০ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং সব অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন কস্তুরী বাচিক পাঠশালা, কিংবদন্তি আবৃত্তি পরিষদ এবং শিল্পবাংলা ব্যান্ড দলসহ বিজয়ী শিশু-কিশোররা পরিবেশন করে দলীয় ও একক সংগীত, আবৃত্তি, নৃত্য ও যন্ত্রসংগীত।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১৭ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

২০ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে