সেপটিক ট্যাংকে নেমে লাশ হলেন ৩ যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মরদেহ। প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে তিন যুবকের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমাগ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতদের একজনের নাম পাওয়া গেছে। তিনি আলম মিয়া। বাকিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানায়, গুটমা বাজারের নিকট আহাদ মিয়ার একটি ভবনে কাজ করতেন তারা। রোববার সকালে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের কাঠের মাচা খুলতে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন তারা তিনজন। পরে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয় রাগিয়ে দেখতে পান ভেতরে সবাই মারা গেছেন।

স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া জানান, সকালে তারা তিনজন সেপটিক ট্যাংকের মাচা খুলতে নামেন। পরে ট্যাংকের ভেতর সাড়া না পেয়ে দেখা যায় তারা মারা গেছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিভিন্ন গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা পরবর্তীতে বলা যাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

৩ ঘণ্টা আগে

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

৪ ঘণ্টা আগে