প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল। পরে গোলোযোগ কাটিয়ে উঠে ফের স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে মেট্রোরেল।
মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বিকেল সোয়া ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে পৌনে ৭টা থেকে ফের মেট্রোরেল চালু হয়েছে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচলের সুযোগ ছিল না। এ কারণে পুরো পথেই মেট্রোরেলের চলাচলই বন্ধ হয়ে যায়।
আচমকা মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনের যাত্রীরা বিপাকে পড়েন। যাত্রীরা জানিয়েছেন, কয়েকটি স্টেশন থেকে টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দেওয়া হয়। মেট্রোরেলের চলাচল বন্ধ থাকার সময় টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব
১০ ঘণ্টা আগে
শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন
১১ ঘণ্টা আগে
সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
১১ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৪ ঘণ্টা আগে