চলে গেলেন লালন গানের রানি ফরিদা পারভীন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৫৩
ফরিদা পারভিন। ছবি: সংগৃহীত

লালনগীতির বরেণ্য শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। স্বামী ও চার সন্তান রেখে ন ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

দীর্ঘদিন ধরেই নিয়মিত হাসপাতালে নিতে হচ্ছে ফরিদা পারভীনকে। সপ্তাহে দুদিন তার কিডনি ডায়ালাইসিস করাতে হয়। গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর আর বাসায় ফিরতে পারেননি তিনি।

ভর্তির পর ফরিদা পারভীনকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে বুধবার ভেন্টিলেশনে নিতে হয় তাকে। শেষ পর্যন্ত পৃথিবীর মায়া কাটিয়ে ফেললেন তিনি।

ফরিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায়। ১৯৬৮ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। নানা বাধাবিপত্তি সামনে এলেও সব ডিঙিয়ে নিজেকে দেশের লোকসংগীত ঘরানার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন।

বাবার চাকরির সুবাদে দেশের নানা জেলায় ঘুরতে হয়েছে ফরিদাকে। শৈশবে মাগুরায় থাকাকালে ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সংগীতে হাতেখড়ি হয় তার। শুরুতে শিখেছেন নজরুল সংগীত শিখেছেন। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সংগীতশিল্পীও নির্বাচিত হন।

১৯৭৩ সালে পরিবারের ঘনিষ্ঠ মোকছেদ আলী সাঁইয়ের কাছে প্রথম লালনগীতি শেখেন ফরিদা পারভীন। মোকছেদ আলী সাঁইয়ের মৃত্যুর পর খোদা বক্স সাঁই, ব্রজেন দাস, বেহাল সাঁই, ইয়াছিন সাঁই ও করিম সাঁইয়ের কাছে তালিম নেন। দীর্ঘদিন অবস্থান করেন কুষ্টিয়ায়। তখন থেকে মূলত লালনগীতিই করেছেন তিনি।

ফরিদা পারভীনের প্রথম স্বামী প্রখ্যাত গীতিকার ও কণ্ঠশিল্পী প্রয়াত আবু জাফর। তার সেই সংসারে রয়েছে তিন ছেলে ও এক মেয়ে— জিহান ফারিয়া, ইমাম নিমেরি উপল, ইমাম নাহিল সুমন ও ইমাম নোমানি রাব্বি।

আবু জাফরের কথা ও সুরে বেশকিছু আধুনিক গান ও দেশের গান গেয়েছে ফরিদা। সেসব গানও পেয়েছে অসামান্য জনপ্রিয়তা। এর মধ্যে রয়েছে ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’, ‘এই পদ্মা এই মেঘনা’ ইত্যাদি। এর মধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ বিবিসির জরিপে সর্বকালের সেরা বাংলা গানের তালিকায় প্রথম ২০টির মধ্যে স্থান করে নেয়।

দেশ-বিদেশে লালনসংগীতকে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে বাংলাদেশ সরকার একুশে পদকে ভূষিত করে ফরিদা পারভীনকে। ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ চলচ্চিত্রে ব্যবহৃত ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য শ্রেষ্ঠ নারী সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৮ সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কারও লাভ করেন তিনি। এ ছাড়া আরও নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি এই শিল্পী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

১১ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

১২ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

১৫ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement