রাবিতে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবি প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন প্রাচীরে এ কর্মসূচি শুরু হয়।

এ সময় শিক্ষার্থীরা লাল ও কালো রঙ দিয়ে দেয়ালে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ স্লোগান লেখেন।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘একাত্তরের রাজাকারদের উত্তরসূরিরা নিজেদের ইসলামিক সংগঠন হিসেবে পরিচয় দিয়ে গুপ্তভাবে রাজনীতি করছে। তারা বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমরা চাই তারা গোপন রাজনীতি পরিহার করে প্রকাশ্যে সুস্থ ধারার রাজনীতি করুক।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের গুপ্ত রাজনীতি করতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রম চালানো হলে সাংগঠনিক ও আইনগতভাবে প্রতিরোধ করা হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গুপ্ত রাজনীতি বরদাশত করা হবে না। আমরা চাই সব রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ ও প্রকাশ্য হোক। অন্যথায় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে।’

সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রে আমরা সব মতের প্রতি শ্রদ্ধাশীল। তবে একই ব্যক্তি একাধিক পরিচয়ে গোপনে রাজনীতি করা নৈতিকতার পরিপন্থী। রাজনীতি সবার অধিকার, কিন্তু তা হতে হবে স্বচ্ছ ও সত্যনিষ্ঠ।’

ছাত্রদল জানিয়েছে, এদিন ক্যাম্পাসের চার থেকে পাঁচটি স্থানে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতি ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেপুটি স্পিকারই শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতিকে

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্

২ ঘণ্টা আগে

মক্কায় বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

৩ ঘণ্টা আগে

রাকসু তহবিলের ১৮ লাখ টাকার হিসাব দেননি আম্মার

৪ ঘণ্টা আগে

স্বামীর শেষবিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত দীপু মনি

বুধবার দুপুরে মায়ের সাথে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে ৪দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

৫ ঘণ্টা আগে