বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের 'নির্ঝর' এলাকায় একটি গাছের চারা রোপণ করে তিনি এই অভিযানের উদ্বোধন করেন।

এ বছর "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ, ওষধি এবং সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। সেনাবাহিনীর এই বৃক্ষরোপণ অভিযান আগামী সেপ্টেম্বর ২০২৬-এর শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, এ বছর দেশের বিভিন্ন সেনানিবাস এলাকায় সর্বমোট ১১ লাখ ৩৫ হাজার ৮৭০টি চারা রোপণ করা হবে। তিনি বলেন, "বাংলাদেশে যত সেনানিবাস রয়েছে, আমরা সর্বত্র কেবল বৃক্ষরোপণই করি না, বরং রোপণকৃত বৃক্ষগুলোর যথাযথ সংরক্ষণ ও পরিচর্যাও করে থাকি।" দেশের বনায়ন বৃদ্ধিতে বরাবরের মতো এ বছরও সেনাবাহিনী নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

১১ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

১১ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

১৪ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement