সারদায় ৪০তম বিসিএস পুলিশের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ৪০তম বিসিএসের (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় একাডেমিক প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শনিবার রাতে পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার এআইজির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, অনিবার্য কারণে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের রোববারের (২০ অক্টোবর) সমাপনী কুচকাওয়াজ বাতিল করা হয়েছে।

জানা গেছে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল ১০টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করার কথা ছিল। সে কারণেই তিনি ইতোমধ্যেই শনিবার রাজশাহীতে পৌঁছেছেন। তবে ৬২ জন ছাত্রলীগের নেতাকর্মী পুলিশে নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।

জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তারা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন।

অভিযোগ রয়েছে, ৪০তম বিসিএস থেকে ছাত্রলীগ, গোপালগঞ্জের বাসিন্দা এবং দলীয় কর্মীদের মধ্য থেকে প্রার্থী নির্বাচন করা হয়েছে। অনেক মেধাবী প্রার্থী শুধু গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে বাদ পড়েছেন। তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে, বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য মতাদর্শেদের কারণে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার (২০ অক্টোবর) দুপুর একটার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৮ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৮ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৯ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১০ ঘণ্টা আগে
Advertisement