প্রতিবেদক, রাজনীতি ডটকম

যমুনা সেতুর সক্ষমতা বাড়াতে এবং পরিত্যক্ত রেললাইন অংশ সংস্কার করে সড়ক প্রশস্ত করতে চীনের একটি যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় সেতুর অব্যবহৃত রেল লেনকে যান চলাচলের উপযোগী করে সংস্কার করা হবে।
বুধবার (১৩ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে যমুনা সেতুর ডেক সংস্কার, প্রশস্তকরণ ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের এ চুক্তি সই হয়। চুক্তিবদ্ধ চীনা যৌথ প্রতিষ্ঠান হলো সিসিসিসি-সিআরবিসি (জেভি)।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং যৌথ প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) ও চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) পক্ষে ওয়াং বেনচিয়ান চুক্তিতে সই করেন।
সেতু বিভাগ জানিয়েছে, এই চুক্তির ফলে যমুনা সেতুতে পৃথক রেল সংযোগ চালু হওয়ার পর অব্যবহৃত থাকা রেল লেন সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হবে। এর ফলে সেতুর যান চলাচলের রাস্তা ৩ দশমিক ৫ মিটার বৃদ্ধি পাবে। পাশাপাশি সেতুর ডেক সংস্কার ও প্রশস্তকরণের মাধ্যমে যানবাহনের ধারণক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেতুর মূল কাঠামোর সক্ষমতা উন্নয়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ। এ ছাড়া অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ বলেন, জনদুর্ভোগ কমাতে দ্রুত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিজ সম্প্রসারণের কাজটি গুণগত মান বজায় রেখে যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। দেশের ক্রমবর্ধমান ট্রাফিক চাপ মোকাবিলা এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে সংযোগকারী অন্যতম প্রধান অবকাঠামো যমুনা সেতুর আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে। ঢাকার বাইরেও প্রতি বর্গফুটে বেড়েছে ২ টাকা।
৭ ঘণ্টা আগে
দেশজুড়ে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ শিশুরর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
পদ্মা ব্যারেজে প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকাসহ অনুমোদিত ৮টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।
৮ ঘণ্টা আগে