কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, বর্গফুটে বাড়ল ২ টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মে ২০২৬, ১৭: ৫৫

ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে। ঢাকার বাইরেও প্রতি বর্গফুটে বেড়েছে ২ টাকা।

বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ঢাকা মহানগরের ভেতরে গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঢাকার বাইরে এই দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।

এ ছাড়া ছাগলের চামড়ার দামও নির্ধারণ করেছে সরকার। সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির ক্ষেত্রে ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছর গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা ছিল। সে হিসেবে এ বছর প্রতি বর্গফুটে ২ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী আরও জানান, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সে জন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্য লবণ পৌঁছানো হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেওয়া হবে।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের স্বীকৃতি, রুনা খান পেলেন ম্যাগসাইসাই পুরস্কার

২০০২ সালে রুনা খান গড়ে তোলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। এরপর থেকে এটি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে দুর্গম, নদীভাঙনপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে বহুল পরিচিত হয়ে ওঠে চরাঞ্চলের মানুষদের চিকিৎসার জন্য বড় নৌকা দিয়

৫ ঘণ্টা আগে

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ— দাবি সার্জিও গোরের

সার্জিও গোর লিখেছেন, এ সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও একটি অবিশ্বাস্য চুক্তি করেছেন। বাংলাদেশ আরও বোয়িং বিমান কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

৬ ঘণ্টা আগে

নতুন ডিজি পেল দুদক

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

৬ ঘণ্টা আগে

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

৭ ঘণ্টা আগে
Advertisement