প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি বিনির্মানে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ছাত্র রাজনীতি নিয়ে ইয়ামিন মোল্লা তার ফেসবুকে লেখেন, ‘বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞান চর্চার জায়গা এবং মত পথের বৈচিত্র লালন করার জায়গা। ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ ধারণ ও চর্চা করাও তার বাইরে নয়। তাই ছাত্রদের রাজনৈতিক চর্চাকে বন্ধ না করে সেটির গুণগত ও কাঠামোগত পরিবর্তনের পক্ষে ছাত্র অধিকার পরিষদ।’
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে বিন ইয়ামিন লিখেন, ‘দলীয় দাসত্ব ও লেজুর বৃত্তির রাজনীতির বাইরে, পেশি শক্তি ও কালো টাকার রাজনীতিকে চ্যালেঞ্জ করতেই কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে ২০২১ সালে ছাত্র অধিকার পরিষদ গঠন হয়। ছাত্র সংগঠন হিসেবে নেতৃত্ব নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন একটি ছাত্র সংগঠন। যার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা ও কল্যাণমূলক কাজ করা। প্রতিষ্ঠার পর থেকেই যার উজ্জ্বল স্বাক্ষর রেখে এসেছে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে সময় এবং চাহিদার সাথে প্রতিটি জিনিসেরই সংস্কার প্রয়োজন।’
ক্যাম্পাসে ছাত্র রাজনীতির জন্য ছাত্র সংসদের প্রয়োজনীয়তা বিষয়ে তিনি উল্লেখ করেন, ‘দল মত নির্বিশেষে ক্যাম্পাসে মেধাভিত্তিক, সৃজনশীল ও গণতান্ত্রিক প্রতিযোগিতা উন্মুক্ত করতে ও সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি বিনির্মানে, সকল অংশীজনদের সাথে আলোচনা করে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই।’
এর আগে গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২য় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান।

এর আগে ২ ফেব্রুয়ারি এক বছর ধরে ছুটিতে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগ পত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠান তিনি। কানাডা থেকে বিচারপতি মামনুন রহমান পদত্যাগ পত্রটি পাঠ
৫ ঘণ্টা আগে
ইসি জনবল ব্যবস্থাপনার শাখার সহকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়সহ বিভিন্ন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
প্রত্যাহার হওয়া সচিবদের মধ্যে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীন।
৬ ঘণ্টা আগে
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
৭ ঘণ্টা আগে