প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইমাম হোসেন তাইম হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়ীতে মো. হৃদয় হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরায় একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) এই তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত ১৩ জানুয়ারি ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। একইদিন গাজীপুরের কোনাবাড়ীতে গত বছরের ৫ আগস্ট কলেজ ছাত্র মো. হৃদয়কে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এছাড়া রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর জন্য প্রসিকিউশনের করা আবেদনের শুনানি হবে আজ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৩ ঘণ্টা আগে
চিঠিতে বলা হয়, এ প্রেক্ষাপটে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার পাশাপাশি সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ব্লু ইকোনমি খাতের জন্য দক্ষ মানবসম্পদ ত
১৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দে
১৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে আন্তমন্ত্রণালয় সভায় পাওয়া মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বানও জানি
১৮ ঘণ্টা আগে