আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোজাম্মেল বাবু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাকে আদালতে আনা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরের সামনে গুলিতে আহত হন তৌহিদুল ইসলাম ভুইয়া। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে গত ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তৌহিদুলের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজাম্মেল হক বাবুকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়। পরদিন রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১৮ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১৮ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে