সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর গিয়েছিলেন ইসমাইল হোসেন। পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে তার পিসিপিআর যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক (উত্তর) ও সৈয়দ হারুন অর রশীদ (দক্ষিণ) ইসমাইল হোসেনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, সাবেক সচিব ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ছাত্র-জনতার গণভ্যুত্থানে ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পর বাধ্যতামূলক অবসর দেয়া হয় ইসমাইল হোসেনকে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৫ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৫ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

স্থানীয় সরকার আরও কার্যকর করতে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭ ঘণ্টা আগে
Advertisement