জুলাই যোদ্ধা-পুলিশ সংঘর্ষ: ৪ মামলায় একজন গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: রাজনীতি ডটকম

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর শেরে বাংলা নগর থানায় ওই মামলা চারটি করা হয়।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর ঘটনায় আলাদা আলাদা চারটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।

এর আগে শুক্রবার জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহিদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত, সুরক্ষা আইন ও তাদের দায়মুক্তি নিশ্চিত করার দাবিতে কয়েক শত জুলাই যোদ্ধা গেট ভেঙে সনদ সইয়ের অনুষ্ঠানস্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে ঢুকে যায়।

দুপুর দেড়টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে বের করলে সংঘর্ষ বাঁধে। এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত জুলাই যোদ্ধাদের ২০ জন আহত হয়েছেন। পরে পুরো সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর শুরু হয় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান। এরপর বিকেল সোয়া ৫টার দিকে জুলাই সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং রাজনৈতিক নেতারা। এনসিপিসহ ছয়টি দল সনদে সই করেনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১৬ ঘণ্টা আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৬ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৮ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৮ ঘণ্টা আগে