আজই সম্ভবত শেষ সংবাদ সম্মেলন, কষ্ট পেয়ে থাকলে ‘সরি’: প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ০৭
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনকে ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলন’ অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, যদি কেউ মনঃকষ্ট পেয়ে থাকেন, হৃদয়ের অন্তস্থল থেকে বলছি, আমি আপনাদের কাছে দুঃখিত (সরি)।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের দশম বিশেষ বৈঠকের পর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা আশা করব, পরবর্তীকালে যিনি আসবেন, প্রেস সচিব বা প্রেস উইংয়ে যারা আসবেন, আপনারা আমাদের কাছে যা পেয়েছেন, তার এক ইঞ্চিও কম নেবেন না। এই ধারাটা যেন বজায় থাকে। খবর সবার জন্য উন্মুক্ত থাকা দরকার। প্রজাতন্ত্রের সরকার কী কাজ করছে, এটা জানার অধিকার সবার।

তিনি আরও বলেন, গত ১৮ মাসে আমরা সবসময়ই যত দ্রুত সম্ভব আপনাদের কাছে নিউজ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি ঘটনার সঙ্গে সরকারের অবস্থা কী, তা আমরা আপনাদের জানিয়েছি। প্রধান উপদেষ্টার পেজে এমন কোনো নিউজ নেই, যেটা আমরা শেয়ার করিনি। সবকিছু মিলিয়ে পেজ কমপক্ষে (মিনিমাম) ২০ কোটি বার ভিউ হয়েছে।

সব সংবাদ সম্মেলনে বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা হয়েছে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, মাঝেমধ্যে বিভিন্ন সময় প্রেস কনফারেন্সের যত প্রশ্ন (কোশ্চেন) আপনাদের ছিল, সব প্রশ্নই আমরা নিয়েছি।

সোমবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা-২০২৬ এর খসড়া এবং জাতীয় মৎস্য নীতিমালা ২০২৬ এর খসড়া অনুমোদন হওয়ার কথা বলেন তিনি। এ ছাড়া, বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে জনবল নিয়োগ সম্পর্কিত চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন হয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটির দাখিল করা প্রতিবেদনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সুপারিশ করা অংশ নীতিগতভাবে অনুমোদন হওয়ার তথ্য দেন প্রেস সচিব শফিকুল আলম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৫ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৬ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৬ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৭ ঘণ্টা আগে
Advertisement