তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, আটক ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতে তেজগাঁও রেল স্টেশনে বগিতে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত
বুধবার রাতে তেজগাঁও রেল স্টেশনে বগিতে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

দিনে বেশ কয়েকটি স্থানে বাসে আগুনের ঘটনার পর রাতে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের পরিত্যক্ত একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। আগুন লাগার পর স্থানীয়দের সহায়তায় রেলওয়ের নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানান, তেজগাঁও রেল স্টেশনে একটি বগি পরিত্যক্ত অবস্থায় রয়েছে দীর্ঘ দিন ধরে। ওই বগিতেই আগুন দেওয়া হয়েছে।

এ সময় স্টেশন এলাকা থেকে দুজনকে আটক করে রেলওয়ের নিরাপত্তা কর্মী ও স্থানীয়রার পুলিশের কাছে সোপর্দ করেন। তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী জানান, রেলের পরিত্যক্ত একটি বগিতে আগুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য জানার চেষ্টা চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement