কিশোর গ্যাংয়ের হামলায় আহত সেই চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
কোরবান আলী। ফাইল ছবি
কোরবান আলী। ফাইল ছবি

চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত চিকিৎসক কোরবান আলী মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। কোরবান আলীর ছেলে আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে আইসিইউতে আব্বার মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, গত শুক্রবার বিকেলে পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় দুই স্কুলশিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই দুই শিক্ষার্থী আমার কাছে সাহায্য চাইলে ৯৯৯ নম্বরে কল করি। পরে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। সেদিন সন্ধ্যায় ইফতারি কিনতে বাসা থেকে বের হলে কিশোর গ্যাং সদস্যরা আমাকে মারধর করতে থাকেন। আমার ওপর হামলার খবর পেয়ে সেখানে ছুটে আসেন বাবা। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে বাবাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর অবস্থার অবনতি হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই আজ ভোরে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আকবর শাহ থানায় গত রোববার মামলা করা হয়। গতকাল মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিলেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

হামলাকারীরা স্থানীয় যুবলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী বলে অভিযোগ করেছেন আলী রেজা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement