নারায়ণগঞ্জ প্রতিনিধি

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব। চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় চেকপোস্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, পুরো রমজান মাস জুড়েই র্যাব তৎপর ছিল, এই কার্যক্রম ও চেকপোস্ট ঈদ পরবর্তী সময়ে অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদের পর বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের একটা ভিড় থাকে সেই সময়ও যেন অপরাধীরা কোনো অপরাধ তৎপরতা পরিচালনা করতে না পারে, প্রতিটি বিনোদন কেন্দ্রে সজাগ দৃষ্টি রাখছে র্যাব।
র্যাব মহাপরিচালক আরো বলেন, পুরো রমজান মাসজুড়ে অনেক অপরাধীকে র্যাব আইনের আওতায় নিয়ে এসেছে। যে কারণে এবার ঈদ মৌসুমে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কসহ তেমন ছিনতাই চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। ঈদের আগে এবং পরে একইভাবে র্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কসহ সব জায়গায় তাদেরই তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় র্যাব ১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
৯ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
৯ ঘণ্টা আগে
আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।
১০ ঘণ্টা আগে