শাইখ সিরাজের বিরুদ্ধে উপস্থাপিকার মামলা, চ্যানেল আই’র উদ্বেগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ব্রাউনিয়া সাংবাদিকদের বলেন, তিনি ২০১২ সাল থেকে 'স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর'দের নিয়ে চ্যানেল আইতে অনুষ্ঠান করতেন। কিন্তু ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের নামে মানববন্ধন করায় ওই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

আর এ ঘটনা শাইখ সিরাজ ঘটিয়েছিলেন অভিযোগ করে তিনি বলেন, তার বেতন বন্ধ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দুই কোটি শিশু কিশোর ক্ষতির মুখে পড়ে।

ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু বাংলাদেশ টেলিভিশনে। পরে যোগ দেন চ্যানেল চ্যানেল আইতে। তিনি গেম শো 'লেটস মুভ', রাজনীতিভিক্তিক শো 'হাঁড়ি কড়াই রান্নার লড়াই' এবং 'চ্যানেল আই সেরা কণ্ঠ' সহ নানা অনুষ্ঠান করে খ্যাতি অর্জন করেন।

এদিকে মামলা দায়েরের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চ্যানেল আই কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে মামলায় হয়রানি বন্ধের দাবি জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার ঢাকার বিজ্ঞ চীফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চ্যানেল আই এর ৫ জন পরিচালকের বিরুদ্ধে ফারজানা রশীদ ব্রাউনিয়া কর্তৃক মামলা দায়েরের প্রেক্ষিতে চ্যানেল আই কর্তৃপক্ষ ও পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মিথ্যা মামলায় তাদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছে।

দায়েরকৃত মামলায় উক্ত ফারজানা রশীদ ব্রাউনিয়াকে তার চাকুরির পাওনাদি পরিশোধ না করার ও তার নিকট ৫০ কোটি টাকা চাঁদা দাবি ও হুমকি প্রদান সংক্রান্ত অভিযোগ সমূহ হাস্যকর ও মিথায় পরিপূর্ন। মামলার দরখাস্তে যে সমস্থ অযাচিত ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক।

চ্যানেল আই কর্তৃপক্ষ এই মর্মে ব্যাখ্যা প্রদান করছে যে, ফারজানা রশীদ ব্রাউনিয়া কোন কালেই চ্যানেল আই এর স্থায়ী কোন পদেই কর্মরত ছিলেন না । চ্যানেল আই এ এক সময়ে প্রচারিত স্বর্ন কিশোরী নামক অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তাকে দেয়া হয়েছিল এবং সেই মোতাবেক তাকে সম্মানী প্রদান করা হত। গত নভেম্বর ২০১৮ থেকে উক্ত স্বর্ন কিশোরী অনুষ্ঠানটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ হয়ে যায়। সেই কারণে চ্যানেল আই এর কাছে উক্ত ফারজানা রশীদ ব্রাউনিয়ার কোন পাওনাদীর প্রসঙ্গ অবান্তর। এছাড়া, ২০১৮ সন থেকে শুরু করে কোন সময়েই এই ধরনের কোন দাবি দাওয়ার কথা কারোর জানা নেই।

মূলত নিজের বিভিন্ন সংশ্লিষ্টতা আড়াল করতে এই মামলা দায়ের করা হয়েছে বলে মনে হয়। চ্যানেল আই এর ৫ জন পরিচালককে ব্যক্তিগত আক্রোশে অযথা হয়রানি, সম্মানহানি কিংবা অন্য কোন বিশেষ উদ্দেশ্য হাসিলে এই মামলা করা হয়ে থাকতে পারে বলে চ্যানেল আই কর্তৃপক্ষ মনে করছে। মামলার অভিযোগের সাথে সন্মানিত ৫ জন পরিচালকের কোনরূপ সংশ্লিষ্টতা নেই।

দায়েরকৃত মিথ্যা মামলাটি চ্যানেল আই এর উক্ত ৫ জন পরিচালক আইনগতভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

৫ ঘণ্টা আগে

ধর্ষণ মামলা বৃদ্ধির ‘কারণ’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।

৫ ঘণ্টা আগে

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান

সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ

৬ ঘণ্টা আগে

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

৭ ঘণ্টা আগে