ট্রান্সফরমার বিস্ফোরণ: দগ্ধ হয়ে ছেলের মৃত্যু, বাবা-মা আশঙ্কাজনক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৪: ২৮
প্রতীকী ছবি সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় মেজবাহ উদ্দিন (২৮) নামের একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল।

দগ্ধ বাকি দুজন, মোসলেম উদ্দিন (৬৫) এবং তার স্ত্রী সালমা বেগম (৫০), আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘটেছে এই দুর্ঘটনা।

নিহত মেজবাহ উদ্দিন দগ্ধ মোসলেম উদ্দিন-সালমা বেগমের ছেলে।

স্বজনরা জানিয়েছেন, তারা বাসাটির দ্বিতীয় তলায় থাকেন। বাসার পাশে অবস্থিত ট্রান্সফরমারে মাঝরাতে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে লেগে থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনজনই দগ্ধ হন। ভোরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানিয়েছেন, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমা বেগমের ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের পুরো ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৪ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৪ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৫ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৬ ঘণ্টা আগে
Advertisement