এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২০: ১১

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আজ রোববার থেকে পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

এনআইডি ডিজি এ এস এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সকল ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন করা যাবে।

তিনি বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এটা আবার পুনরায় চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, আমারা ওসিভি এবং আইসিপিভি নিয়ে কনসার ছিল। এ জন্য আমাদের যে সময় লেগেছে আমরা সেই সময় পর্যন্ত এটা বন্ধ রেখেছিলাম। এখন ওসিবি এবং আইসিপিভি কমপ্লিট হয়ে গেছে। আমাদের নির্বাচনের প্রার্থিতা সম্পূর্ণ হয়ে গেছে। ভোটার তালিকা এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের স্বাভাবিক কাজে ফিরে আসতে হবে।

এনআইডি সংশোধন কার্যক্রম সারা বছরের চলমান প্রক্রিয়ার অংশ উল্লেখ করে তিনি বলেন, আমরা এটা বন্ধ রেখেছিলাম। এখন ওপেন করে দিয়েছি। কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মতিঝিল আইডিয়াল স্কুলে ‘ভর্তি বাণিজ‍্য’ বন্ধের দাবি

জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর ক

১৬ ঘণ্টা আগে

নদীভাঙনকবলিত অসহায়দের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৭ ঘণ্টা আগে

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৮ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১৮ ঘণ্টা আগে
Advertisement