প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আল আমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই দুর্ঘটনায় দগ্ধ দুই ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আল আমিনের মৃত্যু হয়। বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ও আরেক ফাইটার এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
আল আমিনের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রৌমারি উপজেলায়। টঙ্গী রেলওয়ে কলোনিতে থাকতেন তিনি। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আল আমিন বাবুর সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটের পাশের রাসায়নিকের গুদামে আগুন লাগলে তাদের পাশের হার্ডওয়্যার ও রঙের দোকানের গুদামও ঝুঁকির মুখে পড়ে। গুদাম থেকে মালামাল সরিয়ে নিতে গিয়ে আল আমিন আগুনে দগ্ধ হন।
এর আগে মর্মান্তিক এ ঘটনায় আগুন নেভানোর সময় বিস্ফোরণ ঘটলে তিন ফায়ার ফাইটার, ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও আল আমিনসহ আরও কয়েকজন দোকান কর্মচারী দগ্ধ হন। এর মধ্যে দুই ফায়ার ফাইটারও প্রাণ হারিয়েছেন চিকিৎসাধীন অবস্থায়।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে