প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্বাভাবিক কারণে তার মৃত্যু হয়েছে। জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন।
রোববার (৩১ আগস্ট) দিবাগত মধ্যরাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেল ওয়েস্টিনে কক্ষ ভাড়া নেন। দুদিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে মার্কিন দূতাবাসের মেডিকেল টিম নিয়ে পুলিশের একটি দল হোটেলে যায়। কক্ষে ঢুকে তারা জ্যাকসনকে মৃত অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখে।
ওসি হাফিজুর রহমান বলেন, তার মৃত্যু স্বাভাবিক মনে হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ লিখিতভাবে মরদেহ হস্তান্তরের আবেদন করে। এরপর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে অবস্থান করেছিলেন তিনি।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।
১২ ঘণ্টা আগে
এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।
১২ ঘণ্টা আগে