প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঢাকা ছাড়ার সময় তার সঙ্গী হয়েছেন পাঁচ রাজনীতিক, আরও একজন নিউইয়র্ক থেকেই যোগ দেবেন তার সঙ্গে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী পাঁচ রাজনীতিক। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর
প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারি প্রতিনিধি দলের অংশ সফরসঙ্গী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
জাতিসংঘ অধিবেশনে অবশ্য প্রধান উপদেষ্টার সঙ্গী থাকবেন ছয়জন। ষষ্ঠ ব্যক্তিটি হলেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তিনি প্রতিনিধি দলে যোগ দেবেন।

নিউইয়র্কের ফ্লাইটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের কার্যক্রম শেষে ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।

জানা গেছে, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় দুজন ক্যাপ ও মাস্ক পরিহিত ব্যক্তি মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি।
১১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়।
১৩ ঘণ্টা আগে
মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজের নির্বাচনী এলাকা নগরকান্দা-সালথাবাসীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতৃত্বকে স্মরণ করেন।
১৩ ঘণ্টা আগে
গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত আটটার দিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সংগঠন গঠন করা হয়। সভায় সাংবাদিক আকতার হোসেনকে আহ্বায়ক এবং শেখ জামালকে সদস্য সচিব করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
১৪ ঘণ্টা আগে