বৃহস্পতিবার শুরু হচ্ছে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট সামনে রেখে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি)। এ কার্যক্রমের আওতায় আট লাখেরও বেশি জনবলকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনি কর্মকর্তাদের নির্বাচনি আইন-বিধিসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি। ৪৩ হাজার ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকবে প্রায় আড়াই লাখ।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি ভোটকক্ষে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও প্রতিটি ভোটকক্ষে দুজন করে পোলিং অফিসার থাকবেন। সব মিলিয়ে একেকটি কেন্দ্রে আট থেকে ১০ জন পোলিং অফিসার প্রয়োজন হবে।

এর বাইরে অতিরিক্ত লোকবলও প্রস্তুত রাখা হবে, যার সংখ্যা ১০ শতাংশের বেশি। সব মিলিয়ে ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যা আট লাখের বেশি। তাদের সবাইকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা, হাকিমসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কর্মকর্তা, নির্বাহী ও বিচারিক হাকিমসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ঢাকায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়ে ধাপে ধাপে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ব্রিফ করা হয়েছে। এবার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ হবে স্থানীয় পর্যায়ে।

ভোটের আগে, ভোট চলাকালে এবং ভোট শেষে গণনাসহ ফল তৈরি, নির্বাচনি সরঞ্জাম সংগ্রহ ও ব্যবহারসহ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট— কার কী দায়িত্ব, কর্তব্য, আইনবিধি সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

মনোনয়নপত্র জমা, বাছাই ও আপিল শুনানি শেষে সোয়া দুই হাজার বৈধ প্রার্থী রয়েছে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত হবে— কতজন প্রার্থী ভোটে থাকবে। পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোটের প্রচার। ভোট নেওয়া হবে ১২ ফেব্রুয়ারি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নেপালে ভয়াবহ বন্যার ৭ দিন পর ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

পিএসসির নতুন ‘সভাপতি’ অধ্যাপক নাজমুজ্জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।

১৫ ঘণ্টা আগে

ঘুস-অনুপস্থিতি-পলাতক— ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের বিভিন্ন পদমর্যাদার সাত কর্মকর্তাকে অপসারণ ও বরখাস্ত করেছে সরকার। ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

১৬ ঘণ্টা আগে

মতিঝিল আইডিয়াল স্কুলে ‘ভর্তি বাণিজ‍্য’ বন্ধের দাবি

জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর ক

১৮ ঘণ্টা আগে
Advertisement