শেখ হাসিনা ভারতেই আছেন, থাকবেন : দিল্লি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৯: ২৮

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন, এখনো আছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এ দিন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে একাধিক প্রশ্ন করা হয়।

শেখ হাসিনা ভারতে আছেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর ভারতে চলে আসার বিষয়ে আগেই জানানো হয়েছিল, নিরাপত্তার কারণে অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন। এখনো আছেন, থাকবেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ১৮ নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভারতের মনোভাব জানতে চাইলে রণধীর জয়সোয়াল জানান, তারা এ বিষয়ে প্রতিবেদন দেখেছেন। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান, যখন তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন সহিংস হয়ে ওঠে। ভারতের সরকার শেখ হাসিনার অবস্থানকাল নিয়ে এখনো কোনো তথ্য দেয়নি। তার পরবর্তী গন্তব্য নিয়েও জল্পনা শুরু হয়। সম্ভাব্য গন্তব্যের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের নাম উঠে আসে।

শেখা হাসিনা দিল্লির কাছে হিন্দন বিমানবন্দরে অবতরণ করার একদিন পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ‘খুব অল্প সময়ের নোটিশে তিনি ভারতে আসার অনুমতি চান আর একইসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য অনুরোধ আসে। তিনি সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছেন। ’

এ ছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটন থেকে জানিয়েছিলেন, তার ৭৬ বছর বয়সী মা অবসর নেওয়ার পরিকল্পনা করছেন এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর কথা ভাবছেন।

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থনার বিষয়ে ‘নীরবতা’ এবং যুক্তরাষ্ট্রে তার ভিসা প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সজীব বলেন, ‘তিনি কোথাও আশ্রয়ের জন্য আবেদন করেননি। ’

সূত্র: এনডিটিভি

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১০ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১১ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১১ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১২ ঘণ্টা আগে
Advertisement