বিমান বিধ্বস্তে ১৯ জন নিহত: ফায়ার সার্ভিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৭: ২৪

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৫০ জনকে দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।

সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের এ কথা জানান।

ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দেড় শতাধিক।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানিয়েছে, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। ১টা ২২ মিনিটে প্রথম তিনটি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৯টি ইউনিট সেখানে কাজ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কেউ আইনের ঊর্ধ্বে নয়, বেনজীর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, “সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করে হয়েছে। শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর মাধ্যমে প্রমাণিত কেউ আইনের ঊর্ধ্বে নয়”

২০ ঘণ্টা আগে

দুর্নীতির মামলায় দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর

পুলিশ সূত্র জানায়, দুদকের মামলার প্রেক্ষিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। এর ধারাবাহিকতায় গত ১২ জুন তাকে আটক করে দুবাইয়ের ইন্টারপোল অফিস।

২১ ঘণ্টা আগে

রামিসা ধর্ষণ-হত্যা: অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল রানা

রোববার (১৪ জুন) হাইকোর্টে উপস্থাপিত জেল আপিলে সোহেল রানা বলেন, তিনি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন এবং নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। মাদকাসক্তির কারণে পরিবারে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত বলেও উল্লেখ করেন তিনি।

১ দিন আগে

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য

১ দিন আগে