সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন। ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষা উপমন্ত্রী এবং মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন আর নেই।

আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিবিদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ছাত্র রাজনীতিতে এক সময়ের দাপুটে এই নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গোলাম সারোয়ার মিলন ১৯৮৬ থেকে ১৯৯০ মেয়াদে তিনি মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮৬-৮৭ সময়ে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিক দলে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাতে ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকায় পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝ

৪ ঘণ্টা আগে

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়: বিজ্ঞপ্তি

সিআইডি বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাত দিয়ে খসড়া চার্জশিট সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সংস্থার কোনো কর্মকর্তা সেই তথ্য গণমাধ্যমকে সরবরাহ করেননি।

৫ ঘণ্টা আগে

‘তিস্তা মেগা প্রকল্প’ দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে: পানিসম্পদমন্ত্রী

মতবিনিময় শেষে মন্ত্রী তিস্তা তীরবর্তী নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন। এর আগে তিনি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিস্তা মেগা প্রকল্পের কারিগরি দিক নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

৫ ঘণ্টা আগে

হাম উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৭৮

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৭৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন।

৫ ঘণ্টা আগে