একই কক্ষে পড়ে ছিল স্বামী-স্ত্রীর নিথর দেহ

কুমিল্লা প্রতিনিধি
মরদেহ। প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দিতে একটি বাসা থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মুজিব মিয়ার বাড়ি থেকে আমিনুল ইসলাম ও তার স্ত্রী মালেকার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আমিনুল ইসলাম তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের অম্বলপুর গ্রামের আব্দুল মান্নান মুন্সির ছেলে। আর মালেকা বেগম বুড়িচং উপজেলার ছাদবপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। মালেকা বেগম তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা (নার্স) পদে কর্মরত ছিলেন। অপরদিকে আমিনুল একটি ওষুধের দোকানের ব্যবসা করতেন।

বাড়ির মালিক প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী নার্গিস বেগম বলেন, ছয় মাস আগে আমিনুল ইসলাম ও মালেকা বেগম স্বামী-স্ত্রী পরিচয়ে আমাদের বিল্ডিংয়ে সাবলেটে একটি রুম ভাড়া নেয়। তারা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকেলে আসতেন, আবার শনিবার চলে যেতেন। বৃহস্পতিবার এসে রুমে যাওয়ার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দরজা খোলেননি। পরে লোকজনকে জানালে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক বলেন, মরদেহের পাশে ঘুমের ওষুধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- তারা অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য উভয়ের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

২ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে