সাগরের বিসিএস ক্যাডারের স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারী কর্মকর্তা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসে মো. সাগর হোসেন, কিন্তু কোটা সংস্কার আন্দোলন সব শেষ করে দেয়।‌‌ সাগর ৬ বছর যাবৎ পড়ালেখার জন্য বাড়ি ছাড়া। ঈদ কিংবা বিশেষ অনুষ্ঠান ছাড়া সে বাড়ি আসতো না। সে কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। আমি কৃষক মাঠে কাজ করি। আমার ছেলে সব সময় পরিবারের কথা ভাবতো।

এভাবেই আর্তনাদ করে কথাগুলো বলছিলেন গুলিতে নিহত মো. সাগর হোসেনের (২১) বাবা মো. তোফাজ্জল হোসেন।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর গোলচত্বরের সংঘটিত সংঘর্ষে গত শুক্রবার (১৯ জুলাই) মাথায় গুলিবিদ্ধ হয়ে মো. সাগর হোসেনের মৃত্যু হয়।

নিহত সাগর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি মিরপুর সরকারি বাঙালা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড় ছিলেন। ছোট বোন নারুয়া লিয়াকত আলী স্কুল অ্যান্ড কলেজের এবার এইচএসসি পরিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, নারুয়ার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গন্ডি পার করে লিয়াকত আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৯ সালে মানবিকে এসএসসি পাস করে। পরে রাজবাড়ী সরকারি কলেজে থেকে ২০২১ সালে এইচএসসি পাস করে উচ্চ শিক্ষার জন্য রাজধানীতে চলে যায়। সেখানে সে মিরপুর বাংলা কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্সে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। পরিবারের অভাব অনটনের জন্য পড়ালেখার পাশাপাশি সে পার্ট-টাইম চাকরি করতো।

নিহত সাগরের বাবা মো. তোফাজ্জেল হোসেন বলেন, সাগর অত্যন্ত মেধাবী ছিল। সে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ মিরপুর বাংলা কলেজে ভর্তি হয়। পরিবারের অভাব অনটনের কারণে আমি তার পড়ার খরচ ঠিকমতো দিতে পারতাম না বলে সে টিউশনি করে নিজের খরচ নিজেই চালাতো। সাগরের স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবে, সরকারি চাকরি করবে। সেই স্বপ্ন নিয়েই চাকরির জন্য কোটা আন্দোলনে গিয়েছিল, ফিরল লাশ হয়ে। আমি কাউকে দোষ দেব না। আল্লাহ যা ভালো মনে করছে তাই করেছে। আল্লাহর কাছে শুধু একটা কথাই বলব, আল্লাহ তুমি আমার ধৈর্য দাও।

নিহতের চাচাতো ভাই মো. সাইফুল হোসেন বলেন, আমি আর সাগর একসাথেই থাকতাম। আমি তাকে অনেকবার নিষেধ করার পরেও শুক্রবার সকালে বন্ধুবান্ধবের সাথে মিরপুর-১০ এ কোটা সংস্কার আন্দোলনে চলে যায়। তার যাওয়ার পর থেকে আমি অনেক বার তাকে কল দিয়েছি। ১ ঘণ্টা পর ওর ফোন থেকে কল আসে। কেউ একজন জানায়, সাগরের মাথায় গুলি লেগেছে। সাগর এখন মিরপুর আজমল মেডিকেল হাসপাতালে আছে। আমি সেখানে গিয়ে জানতে পারি সাগর মারা গেছে। পরে তাকে গ্রামের বাড়ি নিয়ে আসি। বিকেল ৪টার পরে টাকাপোড়া ঈদগাঁ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

১১ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

১১ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

১২ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

১২ ঘণ্টা আগে