বাসসের প্রধান প্রতিবেদক মুরসালিন নোমানীর মায়ের দাফন সম্পন্ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক (বাংলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তির দাফর সম্পন্ন হয়েছে।

আজ বুধবার যশোর চৌগাছার গরীবপুর গ্রামের ঈদগাহ মাঠে বাদ জোহর নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তহুরা বেগম তার বড় সন্তানের মালিবাগ চৌধুরী পাড়ার বাসভবনে বুধবার দিবাগত রাত ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, তিন পুত্র, নাতি নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত মার্চ মাস থেকে তিনি গুরুতরভাবে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। এ সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসা নেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী, রত্নগর্ভা মা তহুরা বেগম তৃপ্তি যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য (সংরক্ষিত মহিলা) হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৩ ঘণ্টা আগে

ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

৩ ঘণ্টা আগে

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ‘ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি’ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

৩ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

৩ ঘণ্টা আগে
Advertisement