শহীদ মিনারে নেওয়া হবে না সাদির লাশ, দাফন বাদ যোহর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দেশবরেণ্য সংগীতশিল্পী ও সুরকার সাদি মহম্মদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে না বলে জানিয়েছেন তার ভাই শিবলী মহম্মদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ যোহর মোহাম্মদপুর জামে মসজিদে জানাজা শেষে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন হবে বলেও জানান তিনি।

গতকাল বুধবার রাতে হাসপাতালে নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জানান, মানুষের ভালোবাসা তার ভাই পেয়েছেন। এই যে এত মানুষ এখানে ছুটে এসেছেন, এটাই তার প্রতি সবার ভালোবাসা। মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে না। মরদেহ রাতে হিমঘরে রাখা হবে, সেখান থেকে সকালে আনা হবে।

বৃহস্পতিবার বাদ যোহর বাসার পাশে তাজমহল রোডের কবরস্থানে তার ভাইকে দাফন করা হবে এবং তার আগে কবরস্থানের জামে মসজিদেই তার জানাজা হবে বলেও জানান তিনি।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাদি মহম্মদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধানমন্ডিতে নেওয়া হয়েছে।

গতকাল সন্ধ্যার পর মোহাম্মদপুরের নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে সাড়ে নয়টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন বলেন, বাসায় যে ঘরে বসে সাদী মহম্মদ গান করতেন, সেখানেই তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সোহরাওয়ার্দী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাগতিক লোহানী জানান, তার গলায় দাগ রয়েছে। সন্ধ্যা সাড়ে সাত থেকে আটটার মধ্যে নিজ রুমে থেকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এখানে সাড়ে ৯টার দিকে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পান তারা। প্রাথমিক সিদ্ধান্তে এটাকে আত্মহত্যা হিসেবে মনে করছেন তারাও।

সাদি মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) গত বছরের ৮ জুলাই বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। সাদি মহম্মদের ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জানান, মায়ের মৃত্যুর পর থেকে মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না সাদি। মাকে হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি।

সাদি মহম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রবীন্দ্রসঙ্গীতে তার মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক গানেও তিনি সমান পরিচিত ছিলেন। অসংখ্য রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ হয়েছে তার কণ্ঠে, সঙ্গে আধুনিক গানও। অসংখ্য সিনেমা ও নাটকে প্লেব্যাকও করেছেন তিনি।

এছাড়াও সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন সাদি মহম্মদ। সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য ২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দেয় চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমি থেকে তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণতান্ত্রিক অগ্রযাত্রায় নারী নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান

গবেষণাটি জাতিসংঘের নির্বাচনী সহায়তা কার্যক্রমের আওতায় পরিচালিত হয়েছে। এতে রাজনীতিতে নারীর বিরুদ্ধে সহিংসতাকে অন্যতম প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা অফলাইন ও অনলাইন উভয় ক্ষেত্রেই সমানভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সহিংসতা নারীদের রাজনীতিতে অংশগ্রহণ ও নেতৃত্বে আসার পথকে বাধাগ

১২ ঘণ্টা আগে

আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে: রেলমন্ত্রী

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা। খুব শিগগিরই দেশে আন্ত

১৩ ঘণ্টা আগে

‘সমুদ্র এলাকা আমাদের অর্থনৈতিক শক্তি ও ভবিষ্যৎ সমৃদ্ধির প্রধান ভিত্তি’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র এলাকা কেবল একটি ভৌগোলিক পরিসীমা নয়; এটি আমাদের অর্থনৈতিক শক্তি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। এ সমুদ্রসীমায় রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনা।

১৪ ঘণ্টা আগে

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

১৫ ঘণ্টা আগে