প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জিয়া রহমানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়।
শনিবার (২৩ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এই তথ্য নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসান আল শাফী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বিল্লাল হোসেন।
অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ছিলেন। এ ছাড়া, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ক্রিমিনোলজি (আইএসসি) এর বাংলাদেশ বোর্ড অব ডিরেক্টর এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স, ঢাবি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮২ সালে ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে মাধ্যমিক ও ১৯৮৫ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে ভর্তি হন। সেখানে ১৯৯০ সালে স্নাতক ও ১৯৯২ স্নাতকোত্তরের পর ২০০৩ সালে কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগ্যারি থেকে দ্বিতীয় মাস্টার্স ও ২০১১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষকতা জীবনের শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক ছিলেন জিয়া রহমান। পরে ১৯৯৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতায় যোগ দেন।
২০১৩ সালে অপরাধবিজ্ঞান বিভাগ চালু হলে তিনি বিভাগটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শনিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক জিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে