রাজধানীতে ঝড়ে দেয়াল ধসে ঘুমন্ত এক নারীর মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মে ২০২৪, ১৪: ১৭

রাজধানীর মোহাম্মদপুরে ঝড়ো বাতাসে নির্মাণাধীন বহুতল ভবনের দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড বাড়ির ওপর পড়েছে।এ সময় ঘুমন্ত অবস্থায় রেশমা নামে (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাড়িতে বসবাস করা আরও আটজন। তাদের মধ্যে ভুক্তভোগী লুৎফা (৩৫) ও রাব্বি (৯) নামে দু’জন ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদ জোনের সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার রাতে ঝড়-বৃষ্টির সময় ঢাকা উদ্যানের এক নম্বর রোডে নির্মাণাধীন ওই ভবনের ১০ তলার পশ্চিম পাশের একটি দেয়াল ধসে পাশের একতলা টিনশেড বাড়ির ওপরে পড়ে। এতে টিনশেডর ঘরে থাকা এক নারী নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক রেশমা (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত রোহান (৪), রাহাত (৭), রাব্বি (৯), ফারুক (৪৫) লিমা (৩০) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রুমা (৩০) নামে একজন নিউরো সায়েন্স হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক সৈকত জানান, নিহত রেশমার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে ঢাকায় ব্রিটিশ বাণিজ্য দূত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা সফরে এসেছেন ব্রিটিশ বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। আজ সোমবার (৬ এপ্রিল) থেকে তার সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

১ ঘণ্টা আগে

জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নিয়ে ঐকমত্য হয়নি সংসদে

সরকারি দল তাদের আলোচলায় বলছে, তারা জুলাই সনদের পক্ষেই আছে, যা সংবিধান সংশোধনের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে বিরোধী দল বলেছে, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কাঠামো অনুযায়ীই এটি বাস্তবায়ন করতে হবে।

১ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে

চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

১৪ ঘণ্টা আগে