নুসরাত হত্যা মামলা

১৬ জনকে ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৭: ১৮
নুসরাত জাহান (ইনসেটে) হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদদৌলা। ফাইল ছবি

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

রায়ে আদালত বলেন, বিচারিক আদালত এভাবে নির্বিচারে ফাঁসি দেওয়ার কারণে প্রতিটি পরিবারের ওপর যে ‘ডিভাস্টেটিং ইফেক্ট’ বা বিপর্যয় নেমে এসেছে, তার দায় বিবেচনায় বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষে একই বেঞ্চ এর আগে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। মৃত্যুদণ্ড বহাল থাকা দুজন হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।

অন্যদিকে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ ও ইফতেখার হোসেন রানা।

মামলায় ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন মোহাম্মদ শামীম, রুহুল আমিন, আফসার উদ্দিন, মাকসুদ কাউন্সিলর, হাফেজ আব্দুল কাদের, আব্দুর রহিম শরীফ, ইমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল ও কামরুন নাহার মনি।

আদালতে আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার এস এম মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির, অ্যাডভোকেট আব্দুল মোমিন, অ্যাডভোকেট আদনান ইয়াজদানী ও ব্যারিস্টার আল মামুন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচন নিয়ে ‘ঝাঁপ দেবো’: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি সম্পন্ন হলেই ভোট আয়োজনের দিকে এগিয়ে যাবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

৬ ঘণ্টা আগে

৩ খাতে মার্কিন বিনিয়োগ চান প্রতিমন্ত্রী শাহে আলম

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

৬ ঘণ্টা আগে

জুলাইয়ের হত্যাকাণ্ডে উসকানির অভিযোগ, ৩ সাংবাদিক কারাগারে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

৭ ঘণ্টা আগে

সরকারের ৬ মাস: ৩১ সূচকের ১৯টিতেই অবনতি দেখছে সিপিডি

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে সিপিডি আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ডায়ালগে এ বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

৭ ঘণ্টা আগে